Author: nanditv.info

কুমিল্লা জেলা সরকারি গণগ্রন্থাগার ১৯৮২ সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়। প্রথমে ভাড়া করা বাসায় চলে, পরে ২০০৮ সালে নতুন ভবনটি নির্মিত হয়। জেলা গণগ্রন্থাগারটি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন। এই গ্রন্থাগারটিতে প্রায় ৫১ হাজার বিভিন্ন প্রকারের বই রয়েছে। এ গ্রন্থাগারের লোকবল ৯ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র চারজন। এর ফলে লোকবল সংকটের কারণে সেবা পেতে বেগ পেতে হচ্ছে। ২০০৮ সাল থেকেই পাঁচজন কম জনবল নিয়ে জেলা সরকারি গ্রন্থাগারটির কার্যক্রম চলছে। সরেজমিনে নগরের ছোটরায় অবস্থিত জেলা সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় যে রিডিং রুমে ৩৭ জন পাঠক বই পড়ছেন।  তখন জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিক শিশির জানান, প্রতি সপ্তাহের…

Read More

বাংলাদেশ পুলিশের ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। জ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Read More

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপ থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশও। বাদ পড়া এ দুই দলেরই আজ মাঠে নামার কথা ছিল নিজেদের তৃতীয় ম্যাচে। তবে নিয়মরক্ষার এই ম্যাচে আর খেলতে হলো না এ দুই দলকে। রাওয়াওলপিন্ডিতে আজ হচ্ছে তুমুল বর্ষণ। বৃষ্টির কারণেই ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় রাওয়ালপিন্ডিতে মাঠে নামার কথা রিজওয়ান-শান্তদের। তবে বাদ পড়া এই দুই দলের ম্যাচে শেষ কথা বলেছে বৃষ্টি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর আগে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমেছে। আকাশ ঢাকা ছিল ঘন মেঘে। বৃষ্টি না কমার কারণে নির্দিষ্ট…

Read More

রাজধানীর দক্ষিণখান এলাকায় শারফিন হোসেন সোহেল নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আহম্মেদ (২৭)। তিনি হত্যা মামলাটির মূল আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। ডিস ও ময়লা অপসারণের ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আহম্মেদকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর শাফিন হোসেন সোহেলের মা হাকিমুন নাহার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যার…

Read More

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করেছেন। এরই অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে। তবে নাহিদ ইসলামের অপর মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি, যা নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামলাবেন।এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর থেকেই জল্পনা চলছিল যে, তিনি একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বারবার জানিয়েছিলেন যে, তিনি পদত্যাগ করে নতুন দলের সঙ্গে যুক্ত হবেন। তার পদত্যাগের মধ্য দিয়ে সেই…

Read More

উত্তরের জেলা রংপুর সফরে গেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দেশ স্বাধীনের পর বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৪৯ বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো হাইকমিশনার রংপুর সফরে গেলেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনার জন্য রংপুর সফরে যান তিনি।আলোচনা শেষে সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলেন। ছবি তোলার ফাঁকে এক ব্যবসায়ী সেলফি তুলতে চাইলে তিনি ওই ব্যবসায়ীর মোবাইল নিয়ে নিজেই সেলফি তোলেন। রংপুর সফরে এসে অনেক ভালো লাগছে বলে জানান তিনি। রংপুর…

Read More

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্মম নির্যাতন চালায় বর্বর ইসরায়েলিরা। জিজ্ঞাসাবাদের নামে এক ফিলিস্তিনির শরীরে এসিড ঢেলে দেয়ার মতো বর্বরতাও করেছে দখলদাররা। মোহাম্মদ আবু তাওয়িলা নামে এক বন্দি এই অভিযোগ করেছেন। সম্প্রতি তিনি ইসরায়েলি বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েলি জেলাররা তার শরীরে এসিড এবং অন্যান্য রাসায়নিক পদার্থ ঢেলে দেয়। আবু তাওয়িলাকে গাজা থেকে অপহরণ করা হয় এবং চোখে ঘুষি মারাসহ তাকে প্রচণ্ড মারধর করা হয়। তাকে ক্লোরিন, থালা-বাসন ধোয়ার তরল, লন্ড্রি ডিটারজেন্ট, সাবান এবং এয়ার ফ্রেশনারসহ রাসায়নিক পদার্থ দিয়ে নির্যাতন করা হয়। তিনি বলেন, তিন দিন আমার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। আমার চোখেও আঘাত করা…

Read More

চার দিনের সফরে আগামী ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব সফরে আসছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

Read More

বিদ্যুৎখাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। এনার্জি সিস্টেমে দক্ষ না হলে কেউ বিনিয়োগ করবে না। পাওয়ার সিস্টেমে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছে। দেশে বিনিয়োগ দরকার, সেটা করা হয়নি। রেভিনিউ সিস্টেম করছেন তা ভালো ছিল না। হাতে টাকা নাই, যা তা খরচ করেছে বিগত সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘ডিজেএফবি টক’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস সচিব বলেন, এনার্জি খাতে স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে। বিদ্যুৎ খাতে স্থায়ী…

Read More

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা। আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তাদের চীন সফর নিয়েও আপত্তি উঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি। আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে।…

Read More