Author: nanditv.info

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। এসময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা মিছিল নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন সরেজমিনে দেখা গেছে, আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে আছেন। তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন। অবস্থানরতরা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহত হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা এখানে এসেছেন। সবার দাবি, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে। একইসঙ্গে শহীদ পরিবারের…

Read More

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের মানবিক ও জীবিকা সহায়তা বাড়ানোর বিষয়ে জাতিসংঘ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে জাতিসংঘ চেষ্টা চালিয়ে যাবে বলেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন তিনি। বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া চিঠির জবাবে জাতিসংঘ মহাসচিব একথা বলেছেন। জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি বুধবার (২৬ ফেব্রুয়িারি) গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোহিঙ্গা ইস্যুতে গত ৪ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। গত ৭ ফেব্রুয়ারি মহাসচিবের…

Read More

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

Read More

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা – সার্বভৌমত্ব আমাদের সবচেয়ে বড় সম্পদ।আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবোনা।আমাদের লড়াই দেশের স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষার লড়াই। যারা বিদেশি শক্তির দালালি কর দেশের স্বার্থ বিকিয়ে দেয় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ।কোনো বিদেশি গোষ্ঠী নয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার মোহনগঞ্জে স্টেশন মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা ৪ সংসদীয় আসনে তাঁর নির্বাচনী এলাকায় দীর্ঘ ১৭ বছর পরে জনতার সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। তিনি বলেন, আমিও আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লূত। দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা, দোয়া…

Read More

নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ( ২৫ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন। নিয়ম অনুযায়ী, কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি বণ্টন করে দেন। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বণ্টন করা হয়নি। মন্ত্রিপরিষদ সূত্র জানা গেছে, আজ তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের না-ও হতে পারে।বিষয়টি নিয়ো আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের…

Read More

ভারতের উত্তর প্রদেশের মিরাটে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিলো দেশটির উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের সরকার। র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্য নাথের সরকার। খবর মুসলিম মিররের। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হাজি সালেহিন জানান,…

Read More

ত্রয়োদশ সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা বিএনপি আয়োজিত কাউন্সিলে অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে? কাদের স্বার্থ উদ্ধার হবে? এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ ‘বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে আর এই দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।’-যোগ করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপি…

Read More

সোমবার রাতে খুলনায় ফিরেছেন কুয়েটের ভিসি। ফিরেই বাসভবনে অবস্থান নিয়েছেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ভিসির বাসভবনে ফিরে আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১০টার মধ্যে বের হয়ে যেতে আল্টিমেটাম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুয়েট শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা কুয়েটের শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে নৃশংস হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে আমরা, কুয়েটের সকল শিক্ষার্থীরা, ৬ দফা দাবি উত্থাপন করি। আল্টিমেটাম দেওয়ার পরও শিক্ষার্থীদের সকল দাবি না পূরণ করায়, শিক্ষার্থীদের সাথে বারংবার মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেওয়ায় কুয়েটের শিক্ষার্থীরা ভিসিকে বর্জন করে। গত ২১ ফেব্রুয়ারি…

Read More

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। এরপর তামিম-মিরাজরা ফিরলে ব্যাট হাতে ব্যর্থ হন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ টপ অর্ডারের চার ব্যাটারকে সাজঘরে ফেরান কিউই স্পিনার মিশেল ব্রেসওয়েল। ব্যক্তিগত ৭৭ রানে নাজমুল শান্ত ফিরলে ১৬৩ রানে ৬ষ্ঠ উইকেট হারায় টাইগাররা। শেষদিকে জাকের আলীর ৪৫ রানে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে প্রথম ওভারেই উইল ইয়াংকে সাজঘরে ফেরান তাসকিন। আর কেন উইলিয়ামসনকে ফেরান তরুণ নাহিদ রানা। ব্যক্তিগত ৩০ রানে কনওয়ে ফিরলেও চতুর্থ উইকেটে রাচিন রাবীন্দ্র আর টম লাথামের সেঞ্চুরির জুটি জ

Read More

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার কর্মকর্তা পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় ওই কর্মকর্তাদের কর্মস্থল থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। পুলিশের হাতে তুলে দেওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ড এক্সটেনশন কর্মকর্তা (ফিশারিজ) রাব্বি শেখ, শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম সিকদার ও সেকশন কর্মকর্তা ইলিয়াস দেওয়ান। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির বিভিন্ন পদে ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, ‘যোগ্যতা না থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে তাঁরা বিভিন্ন পদে চাকরি নিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের…

Read More