ক্যালেন্ডার
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
আমাদের সাথে থাকুন
Nandi TVর সবধরণের আপডেট সবার আগে পেতে আমদেরকে সাবসক্রাইব করুন!
- চীনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা
- হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা
- উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
- ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
- ‘ফিরোজা’ ঘিরে কড়া নিরাপত্তা, আছেন সেনাসদস্যরাও
- অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর
- ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা
- দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
Author: nanditv.info
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। প্রসঙ্গত, পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ। ২০০৯ সালের…
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পোষ্য কোটা এখনও বহাল রয়েছে। অথচ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ কোটা বাতিল ঘোষণা করেছে। এতে বৈষম্যের শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। যার ফলে ন্যূনতম পাস মার্ক পেয়ে ভর্তি হচ্ছেন কোটাধারীরা। এমনকি পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের যোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। ভর্তি পরবর্তী অ্যাকাডেমিক ক্ষেত্রে বিপাকে পড়েন এসব শিক্ষার্থীরা। এতে সেশনজটসহ নানা অ্যাকাডেমিক সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ অন্য শিক্ষার্থীদের। এই কোটা বাতিল দাবি দীর্ঘদিন থেকেই জানিয়ে আসছে শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৩ জন শিক্ষার্থী ভর্তি হন। নিয়মানুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন পোষ্য কোটাধারীরা। এ…
টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পবিপ্রবির মুক্ত বাংলার সামনে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে আলতাফ হোসেন চৌধুরী ক্যাম্পাসে আসেন। এ উপলক্ষে বিএনপির নেতা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপুকে আমন্ত্রণ জানানো হলেও আনোয়ার হোসেন হাওলাদারের গ্রুপ আমন্ত্রণ না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে…
স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মাস্ককে ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সফর এবং স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।; ১৯ ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা মাস্ককে বলেন যে, বাংলাদেশ সফর তাকে এই অগ্রণী প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকা বাংলাদেশি তরুণ-তরুণীদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেবে। ‘আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে একসঙ্গে কাজ করি।-চিঠিতে লেখেন প্রধান উপদেষ্টা। চিঠিতে ড. ইউনূস আরও…
তাজুল ইসলাম বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন, নির্যাতনের সঙ্গে জড়িত। এক আসামিকে গুম করে রাখার সময়ে তার (আসামির) বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন আলেপ উদ্দিন, এর তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। চিফ প্রসিকিউটর বলেন, আলেপ উদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর আটকে রেখেছিল। নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। চোখ বেধে রেখে, ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে অনেককে নির্যাতন করেছিল। উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলেপকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজনের ওই ফেসবুক পোস্টে লেখা, গুম হওয়া এক স্বামী বলছেন, পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে…
‘প্রিয় ক্যাম্পাস আর নিরাপদ নয়’, এজন্য ছয় দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দুইটি বাসে ৮০ জন শিক্ষার্থী ঢাকায় রওনা হন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। সকাল ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের বৈঠক হবার কথা রয়েছে। কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, প্রো-ভিসি প্রফেসর ড. শরিফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগসহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকায় যাত্রা শুরুর আগে রবিবার ভোরে সংবাদ…
আগের ম্যাচেই ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। কয়েক ঘণ্টা পরই তাদের টপকে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে লাস পালমাসকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলে। প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই দুই দল কয়েকটি সুযোগ মিস করেছে। একের পর এক সুযোগ হারানোয় গোলশূন্য কাটে প্রথমার্ধ। ৬২ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। ইয়ামালের দারুণ পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন স্প্যানিশ উইঙ্গার দানি ওলমো। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়। ৮০তম মিনিটে বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন সুয়ারেস ও বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ং। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি…
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে আল-হায়মৌনি (১২) ও রিমাস আল-মৌরি (১৩) নামে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি সেনারা। সামরিক যানের ভেতর থেকে ওই দুই শিশুর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এর মধ্যে এক শিশুকে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে ইসরায়েলি সেনারা। আরেক শিশু তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। খবর আল জাজিরার। সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে পিঠে গুলি করে হত্যা করেছে। রিমাস আল-মৌরি জেনিন গভর্নরেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা বার্তাসংস্থা নিশ্চিত করেছে। আল…
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন।আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এসময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে বলেন, গত ২০ ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। কিন্তু ওই দিন শুনানি হয়নি। রিভিউ আবেদনটি শুনানি হওয়া প্রয়োজন। আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এর আগে গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায়…

