Author: nanditv.info

গাজীপুরের শ্রীপুরের একটি বাজারে লাল গামছায় মুখমণ্ডল ঢেকে রাম দা হাতে প্রায় ৫০ জনের একটি দল নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে মাইকে চাঁদা আদায়ের ঘোষণা দেওয়া যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারের ওই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও রাতেই এক বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কার করে যুবদল। জাহাঙ্গীর আলম পিন্টু শ্রীপুর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি তেলিহাটির মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। শনিবার রাতে যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের…

Read More

চাঁদপুরের হাজীগঞ্জের চিহ্নিত নারী মাদক কারবারি পলি বেগম (২৮) ও তার ভাই বোনসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজিগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানান, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পরিচালনা করে। অভিযানে উপজেলার তালিকাভূক্ত মাদক কারবারি মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), আব্দুল কাদেরের ছেলের আইয়ূব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর। তাকে ‘অগুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় জেলেনস্কির থাকা না থাকা নিয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর সিএনএনের। ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমাদে শো’-তে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা শুরু করেছে, সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টকে রাখা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি কয়েক বছর ধরে দেখছি জেলেনস্কি শুধু আলোচনা করছে। তার আর কিছু করার নেই। এ নিয়ে সবাই বিরক্ত। তিনি আরও বলেন, জেলেনস্কি তিন বছর ধরে বৈঠক…

Read More

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেলের নেত্রীত্বে সংবর্ধনা প্রদান করা হয়।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা বিএনপির চৌরাস্তার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় নড়াইল জেলার বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার নিয়ন্ত্রণে নিতে মাথায় লাল গামছা পেঁচিয়ে রামদা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে একদল যুবক। এমন একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।শনিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দৃশ্য দেখা গেছে। উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মহড়া চলে। এ সময় সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এমসি বাজার ব্যবসায়ীসহ জনমনে ব্যাপক আতংক বিরাজ করছে। অভিযুক্ত যুবদল নেতার অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজরে আসে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত…

Read More

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ছোটতুলাগাও মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি এর পরিচালক ও স্ট্যান্ডাড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্ট্যান্ডার্ঢ গ্রুপের সমন্বয়ক কামরুজ্জামান রিমন।এদিন দিনব্যাপী ছোটতুলাগাও মহিলা কলেজের শিক্ষার্থী ও এলাকার হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে

Read More

নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দেশের মানুষকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেছেন, ‘১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার (আইনশৃঙ্খলা পরিস্থিতি) ভালো হয়। শনিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজ উদ্বোধনের পর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে…

Read More

স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। তাই এ মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা যেতে পারে। চলতি বছরের জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করে কমিশন। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। নতুবা নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি।…

Read More

বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র যে ২৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে, সেটি এমন একটি ফার্মের (সংস্থা) কাছে গেছে যেখানে মাত্র দুজন কাজ করেন। এমনকি ওই সংস্থার নামও কেউ আগে শোনেনি। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘গভর্নরস ওয়ার্কিং সেশন’-এ এমন বিস্ফোরক দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ২৯ মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হোয়াইট হাউজের অফিসিয়াল ইউটিউব পেজে ট্রাম্পের পুরো বক্তৃতাটি আপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের নানান দেশে সংস্থাটির অর্থায়ন বাতিল করে মার্কিন ধনকুবের ইলন…

Read More

বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল আমিন মাষ্টার এবং সদস্য সচিব নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেয়া হয়। জাকির হোসেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব। বিষয়টি নিশ্চিত করে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন, কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় জাকির হোসেনকে জরিমানা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যা দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের নজরে আসে। জাকিরের কর্মকান্ডে দলীয় সম্মান ক্ষুন্ন হয়েছে তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যদিও অন্য কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত ১৯…

Read More