Author: nanditv.info

জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের লক্ষ্য করে জলকামান মেরেছে পুলিশ। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। শনিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার পর আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম সমকালকে বলেন, আউটসোর্সিং কর্মচারীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। পরবর্তীতে দুপুরের পর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে বসে পড়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করেন। আমরা তাদের সময় দেওয়ার পরেও তারা সড়ক ছেড়ে উঠে যাননি। পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান নিক্ষেপ করা হয়। এবং উশৃংখল কয়েকজনকে আটক করা…

Read More

ক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর, তারা ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় দেশের ভাষা আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, এবং জাতির গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রধান বিচারপতি এ সময়ে বলেন, বাঙালি জাতি সত্তার একটি প্রাথমিক স্তম্ভ একুশে। একাত্তর –উত্তর রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণা একুশ। ব্যক্তিগতভাবে এক আত্মিক সম্পর্ক রয়েছে আমার একুশের সঙ্গে। আমার মা একজন ভাষা সৈনিক, ভাষা কন্যা। উল্লেখ্য, প্রধান…

Read More

মেলার শিশু চত্বর ছিল শিশুদের পদচারণায় মুখরিত। বাবা-মায়ের হাত ধরে ছোট ছোট শিশুরা সেখানে ঘুরে বেড়াচ্ছিল। সৈয়দ ইফতেখার উদ্দিন আহমেদ, যিনি তার সন্তানকে নিয়ে মেলায় এসেছেন, জানান—‘৫২’র ভাষা আন্দোলনের মহিমা আর জুলাই আন্দোলনের উত্তাল তরুণদের সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে আজ বইমেলায় এসেছি। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতেই তাদের নিয়ে এখানে এসেছি।’ মোহাম্মদপুর থেকে আসা নাফিসা হক নীলা বলেন, ‘আমি আমার ২ বছরের মেয়েকে নিয়ে এসেছি যাতে সে ছোটবেলা থেকেই একুশের চেতনা ধারণ করতে পারে।’ এছাড়া, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফারহা জামান জানান, ‘আজ বইমেলায় আসতে ভীষণ ভালো লাগছে, কারণ চারদিকে একুশের আবহে সব কিছু সুন্দর লাগছে।’ বইমেলায় কালো…

Read More

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তার মধ্যে একটি গাজায় আটক থাকা কোনো জিম্মির নয় বলে দাবি করেছে ইসরায়েল। হামাস এরই মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে তারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি আলোচিত বিবাস পরিবারের শিশু কেফির বিবাস ও অন্যটি তার ভাই আরিয়েলের বলে শনাক্ত করা হয়েছে। তৃতীয় মরদেহটি তাদের মা শিরির হওয়ার কথা ছিল। কিন্তু তার কিংবা অন্য কোনো জিম্মির সঙ্গে এ মরদেহের মিল পাওয়া যায়নি। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এক…

Read More

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে শেখ পরিবারের নামে থাকা সকল আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট আটটি হলের নতুন নামকরণের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ও নাম পরিবর্তন কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে শের-ই-বাংলা হল-১-এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই-বাংলা হল-২-এর নাম শহীদ জিয়াউর রহমান হল-২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম কবি বেগম…

Read More

দেশে দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর বড় প্রভাব পড়েছে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোর ওপর। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের শিক্ষা ব্যয়ও বাড়ছে প্রতি মাসে। এতে এর প্রভাব পড়েছে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়েও। গেল অর্থবছরের শেষের দিকে অর্থাৎ জুন মাসে কিছুটা প্রবৃদ্ধি থাকলেও নতুন অর্থবছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে কমতে থাকে শিক্ষার্থীদের সঞ্চয়। তবে গত ডিসেম্বরে এসে কিছুটা উন্নতি হয়েছে। ওই মাসে প্রায় সব সূচকেই ইতিবাচক প্রবাহ দেখা গেছে। ২০২৪ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এই খাতের আমানত বেড়েছে ৩০ কোটিরও বেশি। আর হিসাব সংখ্যা বেড়েছে প্রায় ৩৮ হাজার। যেখানে এক মাস আগেও প্রায় ৪৬ কোটি টাকা সঞ্চয় কমেছিল। বাংলাদেশ ব্যাংকের…

Read More

ইসরায়েলের তেল আবিব শহরতলির দুটি এলাকায় পরপর তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে। একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে থাকা যাত্রীশূন্য বাসগুলোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুলিশ জানিয়েছে, আরও দুটি বাসে বিস্ফোরক রাখা হলেও তা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের সন্ধান চালাচ্ছে। পুলিশ ধারণা করছে, বিস্ফোরণ ঘটানোর সময় নির্ধারণে ভুল হতে পারে, যা আরও বড় ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। এই হামলার ঘটনায় ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের পরিবহনমন্ত্রী…

Read More

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব.. তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। আজ (শুক্রবার) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারের শিকার করা হয়েছে, তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন, মহাবিপ্লব জুলাই-আগস্টে সংঘটিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাপু স্বৈরাচার পালিয়ে…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুর আমরা আমাদের হৃদয়ে ধারণ করে চলেছি যুগের পর যুগ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা। এবি পার্টির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান…

Read More

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান উভয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পরই প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান…

Read More