ক্যালেন্ডার
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
আমাদের সাথে থাকুন
Nandi TVর সবধরণের আপডেট সবার আগে পেতে আমদেরকে সাবসক্রাইব করুন!
- চীনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা
- হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা
- উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
- ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
- ‘ফিরোজা’ ঘিরে কড়া নিরাপত্তা, আছেন সেনাসদস্যরাও
- অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর
- ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা
- দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
Author: nanditv.info
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার দেয়া ভুয়া তথ্যের মধ্যেই থাকছেন। এরপরই জেলেনস্কির কড়া সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি একজন ডিক্টেটর বা স্বৈরাচারী। এরপর দুই নেতার মধ্যে বিরোধ রীতিমতো তীব্র হয়েছে। ট্রাম্পের মন্তব্য মেনে নিতে পারেননি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার-সহ ইউরোপের নেতারা। এই পরিস্থিতিতে ইউক্রেন ও রাশিয়া নিয়ে মার্কিন দূত কিথ কেলগ বৃহস্পতিবার কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে দখা করবেন। বুধবার তিনি ইউক্রেনের সেনাপ্রধান-সহ অন্য কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন। জেলেনস্কিকে ডিক্টেটর বলার পর ট্রাম্প ফ্লোরিডার একটি অনুষ্ঠানে বলেছেন, ”জেলেনস্কি একটা জিনিসই ভালো পারেন, সেটা হলে জো বাইডেনের সুরে সুর মেলাতে।” এক…
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয়তাবাদী ছাত্রদলসহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট-সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার’ নির্দেশনা প্রদান করে। তাদের…
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ। অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ ও জাকেরের ব্যাটে দলীয় ১০০ পার করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে আউট হন ওপেনার সৌম্য সরকার। তার বিদায়ের পর ক্রিজে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান…
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের করা প্রশ্নের কড়া জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাছিরের প্রশ্নের জবাব দেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র-জনতার এক গৌরবময় বিপ্লব, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্মাণ করেছে। সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা। দেশের সব ছাত্রসংগঠনই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির।’ তিনি জানান, ‘আমাদের সংগ্রামে শহীদ হয়েছেন সাহসী বিপ্লবী তরুণ-তরুণীরা, রক্ত…
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি। আর ২১ ফেব্রুয়ারি ভোরে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা। এদিন ভোর সাড়ে…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনের লিথিয়াম ও টাইটানিয়ামের মতো বিরল খনিজ সম্পদের অর্ধেকের মালিকানা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। “আমি ইউক্রেনের সুরক্ষা দিচ্ছি। আমি এটি বিক্রি করতে পারি না। আমি আমার দেশকে বিক্রি করতে পারি না,” এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি। তিনি জানান, প্রস্তাবের প্রথম খসড়া প্রত্যাখ্যান করেছেন কারণ এতে বলা হয়েছিলো ইউক্রেনকে তার সম্পদের ৫০ ভাগ ছেড়ে দিতে হবে এবং এতে নিরাপত্তা নিশ্চয়তার কোনো কিছু ছিল না। জেলেনস্কি বলেন কিয়েভ ও যুক্তরাষ্ট্রের হিসাবে ভিন্নতা থাকলেও ইউক্রেন যুদ্ধে প্রায় ৩২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার এসেছে ইউক্রেনের করদাতাদের কাছ…
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঁচটি জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলো হলো— বগুড়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট এবং হবিগঞ্জ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং গোপালগঞ্জ, টাঙ্গাইল, বাগেরহাট ও হবিগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা ৩৩ জন যুগ্ম সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই কর্মকর্তারা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে সূত্র জানিয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। যেসব কর্মকর্তারা ওএসডি হলেন- মো. মতিউল ইসলাম চৌধুরী (৬৮৭১) পরিচালক (যুগ্মসচিব), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ড. সাবিনা ইয়াসমিন (১৫০৫৭) যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয় ড. মোঃ আতাউল গনি (১৫০৬৪) পরিচালক (যুগ্মসচিব), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবু আলী মোঃ সাজ্জাদ…
বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব খলিলুর রহমান(৭৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বরিশাল সেনা নিবাসের লেফটেন্যান্ট জিসান উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার (সশস্ত্র সালাম) প্রদান করেন। পরে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয় । বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট…

