ক্যালেন্ডার
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
আমাদের সাথে থাকুন
Nandi TVর সবধরণের আপডেট সবার আগে পেতে আমদেরকে সাবসক্রাইব করুন!
- চীনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা
- হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা
- উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
- ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
- ‘ফিরোজা’ ঘিরে কড়া নিরাপত্তা, আছেন সেনাসদস্যরাও
- অনেক মিডিয়া সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না : গয়েশ্বর
- ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা
- দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
Author: nanditv.info
নন্দী টিভি ডেস্ক: সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেয়া কসমেটিকস লিমিটেডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব গুজবের মধ্যে দাবি করা হচ্ছে যে, প্রতিষ্ঠানটি তাদের কসমেটিকস কারখানা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কেয়া কসমেটিকস লিঃ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তাদের মূল উৎপাদন ইউনিট, যা সাবান, ডিটারজেন্ট, এবং বিভিন্ন কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্য উৎপাদন এবং বিপণনের জন্য পরিচিত, তা পূর্ণাঙ্গরূপে চালু রয়েছে এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান বাজার অস্থিতিশীলতা, বিভিন্ন ব্যাংকে অর্জিত বৈদেশিক মুদ্রা জমা না হওয়ায় ব্যাংকের সাথে হিসাবের অমিল ও কাঁচামালের এলসি করতে…
নন্দী টিভি ডেস্ক: ৭ কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জরুরি সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন।
নন্দী টিভি ডেস্ক:ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির ছাত্ররা সোমবার রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না বলে দাবি করে তারা। আন্দোলন জোরদার হয়ে উঠলে সোমবার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের…
নন্দী টিভি ডেস্ক: চীনা কোম্পানি ডিপসিকের এআই চালিত চ্যাটবট জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে চালু হয়। অল্প সময়ের মধ্যেই অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে শীর্ষে উঠে আসে অ্যাপটি। ডিপসিকের এই অ্যাপের আকস্মিক জনপ্রিয়তা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর তুলনায় এর উল্লেখযোগ্য কম ব্যয় শেয়ারবাজারে অস্থিরতা তৈরি করেছে। সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক আন্দ্রেসেন এটিকে “এআই খাতে অন্যতম অসাধারণ এবং চমকপ্রদ সাফল্য” হিসেবে উল্লেখ করেছেন। ডিপসিক দাবি করেছে, তাদের সর্বশেষ এআই মডেল মার্কিন শীর্ষ মডেল যেমন চ্যাটজিপিটির সমকক্ষ, তবে ব্যয়ের দিক থেকে অনেক সাশ্রয়ী। গবেষকরা জানিয়েছেন, এই মডেল তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে, যা মার্কিন এআই কোম্পানিগুলোর…
নন্দী টিভি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন তিনি। এসময় বিএনপি নেতারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে বিএনপি নেতাদের সঙ্গে 9বৈঠকে বসেন রাষ্ট্রদূত। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন- দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
নন্দী টিভি ডেস্ক:নিরাপত্তা বাহিনীকে সংস্কার করে রাজনৈতিক প্রভাবমুক্ত করা বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিউইয়র্কভিত্তিক সংগঠনটি একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘আফটার দ্য মুনসুন রেভুলেশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’। এতে বলা হয়েছে, জুলাই মাসের অভ্যুত্থানের সময় দেশে নজিরবিহীন মাত্রায় দমন–পীড়ন চালানো হয়েছিল। এ ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর একটি সুপ্রতিষ্ঠিত অনুশীলনে পরিণত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়মুক্তির সংস্কৃতিতে অভ্যস্ত। ২০১৯ সালে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি (সিএটি) বাংলাদেশের পুলিশ বাহিনীকে ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে বর্ণনা…
নন্দী টিভি ডেস্ক: আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতোমধ্যেই অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতোদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। রোববার (২৬ জানুয়ারি) রাতে পৃথক প্রতিবেদনে এই…
নন্দী টিভি ডেস্ক: কুমিল্লায় অবাধে মাটি কেটে ক্ষত-বিক্ষত করা হচ্ছে একসময়ের খরস্রোতা গোমতী নদী ও চর। শীত আসার পর পরই দুপাশের বাঁধ কেটে ওঠানামা করছে শত শত ট্রাক্টর। রাতদিন মাটিবাহী ট্রাক্টর চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীর দুপারের বাসিন্দারা। ধুলায় বিপন্ন হচ্ছে পরিবেশ। নদীর ভেতরের মাটি কাটার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ, সড়ক ও বেশ কিছু সেতু। এই চরের মাটি জেলার অর্ধ শতাধিক ইটভাটায় নেয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে গোমতী চরের মাটি কাটার প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী শত শত ক্ষতিগ্রস্থ কৃষক। তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে স্বারকলিপিও প্রদান করেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে,…
নন্দী টিভি ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। মামলা…
নন্দী টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এ ঘটনা শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপে মধ্যরাতে কেঁপে ওঠে আশপাশ। রাত আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। থেমে থেমে চলছিল ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও চার প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাবিতে আজ সোমবার…

